‘পাখি বান্ধব হোক সকল শক্তির উৎস’, এবারের বিশ্ব পরিযায়ী পাখি দিবসের প্রতিপাদ্য বিষয় যখন এটি, তখন চমৎকার আয়োজনের মধ্য দিয়ে তৃতীয় বারের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত ৯ মে, ২০১৫ তে দিনব্যাপী পালিত হলো বিশ্ব পরিযায়ী পাখি দিবস। উৎসব-আয়োজন শেষ, কিন্তু রেশ রয়ে গেছে এখনো। কিভাবে? আলোকচিত্রের মাধ্যমে ধরে রাখার চেষ্টা করা হয়েছে সেদিনের আয়োজনের প্রতিটি মুহুর্ত। চলুন ছবিতে ছবিতে ঘুরে আসি সেই আনন্দঘন দিনটি থেকে, যেদিন পাখির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ নানা বয়সী মানুষ একত্রিত হয়েছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে।
সম্মানিত অতিথিবৃন্দগণ এক এক করে শুনিয়ে গেছেন পাখি নিয়ে হরেক রকম কথা! আলোকচিত্রী- লিসান আসিব খান
তারপর বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম থেকে শুরু হয় র্যালী। বাহাদুর শাহ পার্ক একবার চক্কর দিয়ে আবার অডিটরিয়ামের সামনে এসে শেষ হয় র্যালী। অতিথিবৃন্দগণ সহ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও ছিলেন এই র্যালীতে! আলোকচিত্রী- লিসান আসিব খান
আলোচনায় বক্তব্য রাখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক দিলীপ কুমার দাশ, বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালনের অন্যতম আয়োজক। আলোকচিত্রী- লিসান আসিব খান
পাখি নিয়ে চমৎকার সব আলোকচিত্র থেকে অপেক্ষাকৃত সেরা তিন বাছাইয়ের জন্য চলছে চিরুণী অভিযান। বিচারকার্যের দায়িত্বে ছিলো বাংলাদেশ বার্ড ক্লাব। আলোকচিত্রী- লিসান আসিব খান
স্কুল-কলেজ পর্যায়ে চলছে তুখোড় বক্তৃতা। বক্তব্য রাখছেন ভিকারুননিসা নুন স্কুলের শিক্ষার্থী। আলোকচিত্রী- লিসান আসিব খান
অন্যদিকে তর্ক করার হাতিয়ার হিসেবে গুরুত্বপূর্ণ বিষয় গুলো টুকে রাখছে সেন্ট গ্রেগরী স্কুলের শিক্ষার্থীরা। আলোকচিত্রী- লিসান আসিব খান
ছবি আঁকা প্রতিযোগিতায় অংশ নিতে স্কুলের পোশাকেই এক ছোট্ট শিক্ষার্থী ক্যানভাসে ঘসছে ইচ্ছেমত রঙ। আলোকচিত্রী- লিসান আসিব খান
এইতো আরেকজন! মেঘ-সূর্যের আড়ালে নিশ্চয়ই কোনো পাখি একটু পরই তার রঙের ছোঁয়ায় উড়ে যাবে ডানা-মেলে! আলোকচিত্রী- লিসান আসিব খান
বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার বিচারকমন্ডলী। আলোকচিত্রী- লিসান আসিব খান
পক্ষ দল, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যস্ত যুক্তি-তর্কের অস্ত্রগুলো সাজাতে! আলোকচিত্রী- লিসান আসিব খান
কিন্তু এ কি! বিজয়ী হয়ে গেলো বিপক্ষ দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়! আলোকচিত্রী- লিসান আসিব খান
বুদ্ধিদীপ্ত খেলায় অংশগ্রহণ করা এই শিক্ষার্থীর পাজেল মেলানো কিন্তু শেষ ! আলোকচিত্রী- লিসান আসিব খান
প্রতিযোগিতার পর্ব শেষ! এবার শুধুই পুরস্কার নেয়ার পালা…! আলোকচিত্রী- লিসান আসিব খান
সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করছেন বিজয়ীরা। আলোকচিত্রী- লিসান আসিব খান
আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নেয়া আলোকচিত্রীদের একাংশ।
Related