বৃষ্টি বটেরা

Rain-Quail-Jineesh-Mallishery-909x700 বৃষ্টি বটেরা (Coturnix coromandelica) (ইংরেজি: Rain Quail) বা  চিনা বটেরা ফ্যাজিয়ানিডি (Phasianidae) গোত্র বা পরিবারের অন্তর্গত কোটারনিক্স (Coturnix) গণের এক প্রজাতির বুনো কোয়েল। এরা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থানীয় পাখি। আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা আশংকাহীন বলে ঘোষণা করেছে।

চিনা বটেরার আকৃতি প্রকৃতি প্রায় সাধারণ গৃহপালিত কোয়েলের মতই। এদের পালক মেটে রঙের। মাথা গাঢ় বর্ণের তাতে অনেকগুলো সাদা দাগ। সাদা মোটা ভ্রু ঘাড়ে গিয়ে ঠেকেছে আর চোখ-ডোরা ঠোঁটে গিয়ে ঠেকেছে। পিঠ আর ডানা সাদা দাগযুক্ত। বুকে অনেকটুকু অংশ ঘিরে কালো দাগ থাকে। চোখ বাদামী বর্ণের, পা সাদা, ঠোঁট সীসা বর্ণের। এমনিতে স্ত্রী ও পুরুষ বটেরা দেখতে একই রকম, তবে পুরুষের কালো দাগটি বেশি বড়।

গ্রীষ্মমণ্ডলীয় ঘাসবন আর পাহাড়ী শুষ্ক বনাঞ্চল বৃষ্টি বটেরার পছন্দের বিচরণস্থল। বাদাম, ঘাস ও আগাছার বীজ, পোকামাকড় আর তাদের লার্ভা এদের প্রধান খাদ্য। বালুতে গোসল করতে পছন্দ করে।

সাধারণত বর্ষাকাল এদের প্রজনন ঋতু। স্থানভেদে প্রজনন ঋতুর বিভিন্নতা দেখা যায়। তবে মার্চ থেকে অক্টোবর এদের প্রজনন ঋতু। ফসলের গোড়ায়, তৃণভূমির ছোট খাদ, ছোট ঝোপঝাড় কিংবা সমতল ঘাসবনে এরা বাসা করে। বাসা বানানো হয় ঘাসের ডগা দিয়ে। বাসা বানানো শেষে ৪ থেকে ৬টি ডিম পাড়ে, এর বেশিও ডিম পাড়ে। এক বাসায় অন্য স্ত্রী বটেরাও এসে ডিম পাড়ে। ১৬ থেকে ১৯ দিন পর ডিম ফুটে ছানা বের হয়। ছানা ফোটার পর বাবা বটেরা অনেক আগ্রাসী হয়ে ওঠে। স্ত্রী ও পুরুষ বটেরা দুজনেই ছানা প্রতিপালন করে। ছানারা আট মাস বয়স পর্যন্ত বাবা-মার সাথে থাকে।

 

আরো দেখান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading