ঘূর্ণিঝড় মোরা (MORA) আপডেট (বাংলাদেশ সময় রাত ২ টা ৪৫ মিনিট)

মোস্তফা কামাল পলাশ- আবহাওয়া গবেষক

চট্টগ্রামের বাঁশ খালি ও কুতুবদিয়া দ্বীপের উপর দিয়ে ঘূর্ণিঝড় মোরা (MORA) এর কেন্দ্র স্থল ভাগে প্রবেশ করবে বলে কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র ও আবহাওয়া পূর্বাভাষ মডেল নির্দেশ করছে। কুতুবদিয়া ও মহেশখালী দ্বীপের মানুষরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ঘূর্ণিঝড় মোরা (MORA) চট্টগ্রাম, ও কক্সবাজার জেলা থেকে প্রায় ২৫০ কিলোমিটার (~ ১৫০ নটিকাল মাইল) দূরে অবস্হান করছে।


আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান Joint Typhoon Warning Center (JTWC) এর সর্বশেষ পূর্বাভাষ মতে ২০ ফুট উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে কোন কোন এলাকায়। যেহেতু ঘূর্ণিঝড় এর বর্তমান অবস্থান করা স্থানের পানির গভীরতা কম ও ঐ স্থানের পানির তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি তাই ঘূর্ণিঝড় মোরা (MORA) স্থল ভাগে আঘাত করার পূর্বে কিছুটা শক্তিশালী হতে পারে।

আরো দেখান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading