সাংগঠনিক সপ্তাহ পালন করলো গ্রিন এক্সপ্লোর সোসাইটি

২০১২ সালের ১১ জানুয়ারিতে যাত্রা শুরু করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষয়ক সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’। ‘মানবতার জন্য শেখো’ মন্ত্রে দীক্ষিত এই সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা প্রকৃতি ও পরিবেশবিষয়ক একমাত্র সংগঠন। যা পরিবেশবান্ধব সমাজ গঠনের প্রত্যয় নিয়ে উৎসর্গিত।কালের আবর্তে ৫ম বছর পার করে ৬ষ্ঠ বছরে পা দিয়েছে সংগঠনটি,এরই ধারাবাহিকতায় ৬ষ্ঠ বারের মতো সাংগঠনিক সপ্তাহ পালন করছে সংগঠনটি।

নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যপদ নবায়নকে সামনে রেখে ১৯ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া এই সাংগঠনিক সপ্তাহ চলে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় অবস্থিত ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র তাবুতে এর সদস্য ফর্ম বিতরণ হয়।নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যপদ নবায়নের পাশাপাশি সংগঠনটি নিজস্ব টি-শার্ট উন্মোচন করে। টি-শার্ট উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির অন্যতম উপদেষ্টা লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহমুদ হাসান, সংগঠনের বর্তমান ও প্রাক্তন সদস্যবৃন্দ এবং সংগঠনের শুভাকাঙ্খীরা।  এছাড়া ২৮ ফেব্রুয়ারী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘গ্রিন সাস্ট ক্যাম্পেইন’ এর অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিচ্ছন্নতার মাধ্যমে ‘সাংগঠনিক সপ্তাহ-২০১৭ ’ শেষ হয় বলে সংগঠন সূত্রে জানা যায়।

প্রকৃতি ও পরিবেশবিষয়ক এ সংগঠনে শাবির  সর্বস্তরের শিক্ষার্থীরা অন্তভুক্ত হতে পারবে বলে সংগঠনটির পক্ষ হতে জানানো হয়।

আরো দেখান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading