শাবিপ্রবি’তে ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’- এর পঞ্চম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

মহান বিজয় দিবসে, যে দিনে আমাদের এই দেশের স্বাধীনভাবে চলা শুরু হয়েছিলো, সেই দিনেই পথচলা শুরু হলো শাবিপ্রবি’র একমাত্র পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র ৫ম কার্যনির্বাহী কমিটির।  জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের তারেক আহমেদ অনিককে সভাপতি ও বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বাদশাহ ফয়সালকে সাধারণ সম্পাদক করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র পরিবেশ বিষয়ক সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটির ২৪ সদস্য বিশিষ্ট পঞ্চম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনের উপদেষ্টা ও আর্কিটেকচার বিভাগের শিক্ষক কৌশিক সাহা এই কমিটি ঘোষণা করেন। এ সময় আরো ছিলেন সংগঠনের উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জাবেদ কায়সার, সংগঠনের আজীবন সদস্য আবু হানিফা মেহেদী এবং প্রাক্তন সদস্যরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটির বাকি সদস্যরা হলেন: সহ-সভাপতি মুনতাসির শামীম শান্ত, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ (৪/১), সহ-সাধারণ সম্পাদক নুসরাত জাহান, ভূগোল ও পরিবেশ বিভাগ (৪/১), সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ শোভন, ভূগোল ও পরিবেশ বিভাগ (৪/১), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাইমুল ইসলাম ফয়সাল, জিন কৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগ (২/২)।

প্রকাশনা সম্পাদক তাসনিমা মুকিত রিহা, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ (৩/১), সহ- প্রকাশনা সম্পাদক আরাফ মাহমুদ, জিন কৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগ (২/২), গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক মোঃ হাসনাইন আহমেদ, ভূগোল ও পরিবেশ বিভাগ (৩/১), সহ-গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক মোঃ সাইফুল হক রিফাত, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ (২/২), অর্থ সম্পাদক ফৌজিয়া আহমেদ আফিয়া, বন ও পরিবেশ বিভাগ (২/২), সহ-অর্থ সম্পাদক মোঃ মশিউর রহমান, জিন কৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগ (২/২)।

দপ্তর সপাদক দোলন দাস, ভূগোল ও পরিবেশ (৪/১), গবেষণা পরিষদ প্রধান আকিব হাসান মুন, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ (৪/১), গবেষণা সহকারি মোঃ শামিম রেজা সাইমুন, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ (৪/১), গবেষণা পরিষদ সদস্য শাহরিয়ার আলম শোভন, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ (৩/১), জি- স্টুডিও প্রধান এইচ এ এম ফাইম, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ (৩/১ ) এবং এই উইং এর সহকারী ও সদস্য হলেন যথাক্রমে মোঃ শাহেদুজ্জামান, বন ও পরিবেশ বিভাগ (২/২) এবং নাজমুস সাকিব সিদ্দিকী, রসায়ন বিভাগ (২/২)।  জি রেস্কিউ এন্ড এডভেঞ্চার উইং এর প্রধান হলেন মেহেদি হাসান লিমন, বন ও পরিবেশ বিভাগ (৩/১) এবং সহকারী ও সদস্য হলেন যথাক্রমে, জিয়াউল আলম শাওন, ফুড এন্ড টি টেকনোলজি বিভাগ (২/২) এবং মেহেদী হাসান হৃদয়, জিন কৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগ (২/২)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন অশোক কুমার সিংহ, ভূগোল ও পরিবেশ বিভাগ (৩/১) এবং মনিরুল ইসলাম, জিন কৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগ (২/২)।

অনুষ্ঠানের শেষভাগে তিনজন প্রাক্তন সদস্য অনিমেষ ঘোষ অয়ন, মোঃ রাফসান হোসাইন এবং আফসানা হোসাইনি কে নতুনভাবে আজীবন সদস্য ঘোষণা করা হয়।  উপস্থিত উপদেষ্টা ও প্রাক্তন সদস্যরা সবাই তাদের সংক্ষিপ্ত বক্তব্যে নতুনদের জন্য শুভকামনা এবং বর্তমান কমিটি যাতে আগের সবগুলো কমিটি থেকে ভালো করে এই আশাবাদ ব্যক্ত করেন।

আরো দেখান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading