সবুজ ক্যাম্পাসের স্বপ্নে শাবিপ্রবি’তে হয়ে গেলো “গ্রিন সাস্ট ক্যাম্পেইন”

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি ও পরিবেশ বিষয়ক একমাত্র সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি ক্যাম্পাসকে সবুজ রাখার জন্য ২০১৩ সাল থেকে নিয়মিত ভাবে আয়োজন করে আসছে গ্রিন সাস্ট ক্যাম্পেইন। এরই ধারাবাহিকতায় আজ ৩০ই নভেম্বর সোমবার শাবিপ্রবির কিছু জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

IMG_5825
দুপুর ১টা থেকে এক ঘণ্টারও বেশি সময়ব্যাপী গ্রিন এক্সপ্লোর সোসাইটির সদস্যরা ক্যাম্পাসের মুক্তমঞ্চ, ফুডকোর্ট ও তার চারপাশে এবং এরই সাথে এ বিল্ডিং, লাইব্রেরি, ডি বিল্ডিং ও এর আশেপাশের এলাকায় অপাচ্য বর্জ্য যেমন পলিথিন বা প্লাস্টিক দ্রব্য এবং পাচ্য বস্তু যেমন কাগজ, সিগারেটের ফিল্টার ইত্যাদি সংগ্রহ করে যেটি সি বিল্ডিং এ সংরক্ষণ করা হয় ‘সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট’ প্রজেক্টের জন্য। এ সম্পর্কে তাদের সাথে কথা বলে জানা যায়, এই কার্যক্রমের মাধ্যমে তারা পুরো বছরের বর্জ্যের একটা পরিসংখ্যান দিবেন যাতে দেখানো হবে ‘শাবিপ্রবি’ ক্যাম্পাসে এক বছরে কতটুকু বর্জ্য উৎপন্ন হচ্ছে এবং এর ভিত্তিতে কোন কোন জায়গায় কী পরিমাণ ‘ডাস্টবিন’ দরকার। ক্যাম্পাসকে আরও সবুজ ও প্রাণবন্ত করে তোলার জন্য তাদের এই প্রচেষ্টা বরাবরই প্রশংসা পেয়ে এসেছে। ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র পক্ষ থেকে বলা হয় ভবিষ্যতেও এটি নিয়মিত ভাবে করে যাবে তারা। এই কাজে যে কোন সাধারণ ছাত্র অংশ নিতে পারবেন।

আরো দেখান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading