"সবুজ বাংলা"র সবুজ কাজ

বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও নাটোরকে পাখি বান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে,নাটোরের পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলা। গত কয়েকদিনে সংগঠনটির উদ্যোগে নাটোরের বিভিন্ন এলাকায় শিকারীদের কবল থেকে অর্ধশতাধিক পাখি উদ্ধার করছে সংগঠনের ক্ষুদে সদস্যরা।পাখি-১ (2)

যার মধ্য রয়েছে মাছরাঙ্গা,শালিক,বুলবুলি,রাতচরা,কুটুমপাখি ইত্যাদি। এছাড়াও সংগঠনটির উদ্যোগে নাটোরের বিভিন্ন এলাকায় বিলুপ্তপ্রায় গাছের বীজ সংগ্রহ করা হয়।গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস -২০১৫ সফল করতে সবুজ বাংলা র উদ্যোগে শহরের বনবেলঘড়িয়া বাইপাস থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ রেজউন্নবী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সবুজ বাংলার উদ্ধারকৃত ৫ টিপাখি অবমুক্ত ও বৃক্ষ রোপন কর হয়।

এদিকে নাটোরের পাটুল-হাপানিয়া স্কুল এন্ড কলেজে গাছের চারা বিতরন করেছে সংগঠনটি সদস্যরা।

এনভায়রনমেন্টমুভ ডট কম ডেস্ক

আরো দেখান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading