সন্ধান পাওয়া গেলো ইউরেনিয়াম ভক্ষক ব্যাক্টেরিয়ার !

রইসউদ্দীন রাকিব

অণুজীবদের দুনিয়া আসলেই অদ্ভুত! যেসব বিরুপ পরিবেশে মানুষ সহ বড় বড় সব প্রাণিরা কাবু হয়ে যায় সেখানে দেখা যায় কিছু অণুজীবরা দিব্বি টিকে থাকে। সমুদ্রের গভীর তলদেশ থেকে শুরু করে আগ্নেয়গিরির উত্তপ্ত পরিবেশে; কোথায় নেই এরা? সম্প্রতি বিজ্ঞানীরা এমন এক ধরনের ব্যাক্টেরিয়ার সন্ধান পেয়েছেন যারা কিনা তেজস্ক্রিয় পরিবেশে বাস করে এবং ইউরেনিয়াম ভক্ষণ করতে সক্ষম! এই নতুন ব্যাক্টেরিয়াদের betaproteo bacteria শ্রেনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
uranium_hydrophobicity-4e68e8a-intro
কলোরাডোতে অবস্থিত একটি পুরনো ইউরেনিয়াম খনির কারখানার মাটিতে এই ব্যাক্টেরিয়াদের খোঁজ মিলেছে । কারখানাটি আগে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা হত। এ ব্যাপারে ‘PLOS ONE’ জার্নালে একটি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে এই ব্যাকটেরিয়ারা তাদের বিপাকীয় কাজের জন্য ইউরেনিয়াম থেকে ইলেকট্রন নিয়ে নেয়। তবে ঠিক কিভাবে এরা ইউরেনিয়ামের বিষক্রিয়া ও তেজস্ক্রিয়তা নষ্ট করে দেয় তা এখনো অজানা। ধারণা করা হচ্ছে নতুন এই ব্যাক্টেরিয়ারা সম্ভবত প্রতিরোধী ব্যাক্টেরিয়াদের মত কোন পদ্ধতি ব্যবহার করে।তবে এ ব্যাপারে আরো গবেষণা হচ্ছে। রুটজারস বিশ্ববিদ্যালয় এর প্রফেসর লী কারখফ বিশ্বাস করেন, এই ব্যাক্টেরিয়াদের কাজে লাগিয়ে ভূগর্ভস্থ পানি সহ যে কোন ধরনের পানিকে বিষাক্ত ইউরেনিয়াম মুক্ত করা সম্ভবপর হবে। গবেষণাটি এখন যুক্তরাষ্ট্রের এনার্জি বিভাগের অন্তর্গত একটি প্রজেক্টের অধীনে রয়েছে।

 

আরো দেখান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading