সবুজ ক্যাম্পাসের স্বপ্নে শাবিপ্রবি’তে হয়ে গেলো “গ্রিন সাস্ট ক্যাম্পেইন”

এনভায়রনমেন্টমুভ ডেস্ক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি ও পরিবেশ বিষয়ক একমাত্র সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি ক্যাম্পাসকে  সবুজ রাখার জন্য  ২০১৩ সাল থেকে নিয়মিত ভাবে আয়োজন করে আসছে গ্রিন সাস্ট ক্যাম্পেইন। এরই ধারাবাহিকতায় গত ২৩মে শনিবার শাবিপ্রবির কিছু জায়গাতে পরিষ্কার পরিচ্ছনতা অভিযান চালানো হয়।
IMG-20150523-WA0023

বিকেল ৪টা থেকে এক ঘণ্টা ব্যাপী গ্রিন এক্সপ্লোর সোসাইটির সদস্যরা ক্যাম্পাসের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ও তার চারপাশে এবং এরই সাথে ই বিল্ডিং এর পাশে অপাচ্য বর্জ্য যেমন পলিথিন বা প্লাস্টিক দ্রব্য সংগ্রহ করে। ক্যাম্পাসে এই ধরনের কাজ সামনেও করে যাবে গ্রিন এক্সপ্লোর সোসাইটি। ক্যাম্পাসকে আরও সবুজ ও প্রাণবন্ত করে তোলার জন্য তাঁদের এই প্রচেষ্টা বরাবরই প্রশংসা পেয়ে এসেছে। গ্রিন এক্সপ্লোর সোসাইটি-এর পক্ষ থেকে বলা হয় ভবিষ্যতেও এটি নিয়মিত ভাবে করে যাবে তাঁরা। এই কাজে যে কোন সাধারন সাস্টিয়ান অংশ নিতে পারবে।

আরো দেখান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading