সিলেটে প্রাধিকারের সেভ দ্যা ফ্রগ ডে ২০১৫ পালন

উভচর প্রাণীর মধ্যে ব্যাঙ সবচেয়ে পরিচিত। সবচেয়ে দুঃখের বিষয় হলো আমাদের এবং পরিবেশে এর গুরুত্ব বুঝার আগেই এর পরিমাণ এমনভাবে কমছে যে তা আর ফিরে পাওয়া সম্ভব না,তবুও যা আছে তা ঠিকিয়ে না রাখতে পারলে প্রথম আঘাত হানবে পরিবেশের ইকো-সিস্টেমের উপর। দিনে দিনে প্রায় বিলুপ্তির পথে এই ব্যাঙ।IUCN(International Union for Conservation of Nature) তাঁদের red list এ ব্যাঙ অন্তর্ভুক্তি করেছে। গত ৩৫ বছরে ব্যাঙের ২০০ প্রজাতি হারিয়ে গেছে যা হওয়ার কথা ছিল পাঁচশ বছরে। মানুষের এবং পরিবেশের প্রয়োজনেই এই প্রজাতিকে বাঁচিয়ে রাখতে হবে।সে বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজে “সেভ দ্যা ফ্রগ ডে ২০১৫ উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একমাত্র প্রাণী অধিকার বিষয়ক সংগঠন প্রাধিকার এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক সেমিনার।DSC_0609

প্রাধিকার এর সাধারন সম্পাদক মোঃ আজিম হোসেন অভির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ , বিশিষ্ট কবি ও লেখক আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন প্রাধিকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষক ড. মেহেদি হাসান খান ও প্যারাসাইটোলজি বিভাগের শিক্ষক ডাঃ তিলক চন্দ্র নাথ ।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাধিকারের পাবলিক রিলেশন সেক্রেটারী মনজুর কাদের চৌধুরী ও এক্সিকিউটিব মেম্বার ফারজানা ইয়েসমিন পপি।

এ কার্যক্রম সম্পর্কে মনজুর বলেন-“আমরা চাচ্ছি ভিত্তি থেকেই যেন সচেতনতাটা গড়ে উঠে তাই স্কুল,কলেজেই প্রচারণা করছি।”

ব্যাঙ কিভাবে মশকী,উকুন,মাছি দ্বারা ছড়িয়ে যাওয়া রোগগুলো নিয়ন্ত্রণ করে, বাস্তুসংস্থান কিভাবে ঠিক রাখে,বায়ো ইন্ডিকেটর হিসেবে কিভাবে কাজ করে, মেডিসিন তৈরীতে কিভাবে সাহায্য করে এবং একে বাঁচিয়ে রাখার দিকগুলি তুলে ধরেন বক্তারা। ব্যাঙ এর আবাসস্থল ধ্বংসের নানা দিক এবং এর বিরুদ্ধে সচেতনতা তৈরির দিকগুলি তুলে ধরেন প্রাধিকার এর কর্মীরা ।DSC_0537

সেমিনারে আরও উপস্থিত ছিলেন প্রাধিকার এর সাবেক সভাপতি রাহুল দাশ তালুকদার ও সাবেক সাধারন সম্পাদক জয় প্রকাশ রায়। তাছাড়া আরও ছিলেন প্রাধিকার এর সভাপতি আকাশ খাসনবিশ, সহ-সভাপতি সাহেদ আহমেদ তফাদার, ফারহান রফিক, হারুনুর রশিদ, সহ-সাধারন সম্পাদক চামেলি আক্তার,সাংগঠনিক সম্পাদক বিনায়েক সেন,সাহরুল আলম, কোষাধক্ষ্য মুস্তাসিম ফেমাস,সৌরভ রায়,রাজু কুর্মি সহ আরও অনেকে। সেমিনার শেষ এ একটি কুইজ এর আয়োজন করে প্রাধিকার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

আরো দেখান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading