সহিংসতার কারণ জলবায়ু পরিবর্তন!

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব পড়ছে বিশ্বজুড়ে। সারা বিশ্বে হানাহানি আর সহিংসতা বেড়ে যাওয়াকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হিসেবে দেখছেন মার্কিন গবেষকেরা। সাম্প্রতিক এক গবেষণার পর যুক্তরাষ্ট্রের গবেষকেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে সহিংসতা বাড়ছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করেছেন, জলবায়ুর সামান্য পরিবর্তনও ভয়াবহ সহিংসতা তৈরি করছে আর পৃথিবীকে ক্রমশ ভয়াবহ স্থানে পরিণত করছে। পৃথিবী ক্রমেই সহিংস হয়ে উঠছে। এ গবেষণা-সংক্রান্ত তথ্য সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। কয়েক শ বছরের তথ্য-উপাত্ত নিয়ে তৈরি করা ৬০টি গবেষণা ঘেঁটে এসব তথ্য বের করেছেন বিজ্ঞানীরা। world

গবেষকেরা দাবি করেছেন, সামান্য তাপমাত্রা ও বৃষ্টির হেরফের হয়ে জলবায়ু পরিবর্তন দেখা দিলেই বড় ধরনের সহিংসতা দেখা যায়। তাঁদের দাবি, জলবায়ু পরিবর্তনের সঙ্গে বদলে যায় ওই এলাকার অর্থনৈতিক কাঠামো। আর এতেই বাড়ে সহিংসতা।

তাঁরা জানিয়েছেন, অর্থনৈতিক কাঠামোর পাশাপাশি মানসিক অবস্থাও এর সঙ্গে যুক্ত।

এ গবেষণায় জলবায়ু পরিবর্তনের ফলে বিশেষ পরিস্থিতিতে কী ঘটতে পারে, সে-সংক্রান্ত নতুন গবেষণার পথ উন্মুক্ত হয়েছে।

সূত্রঃ দৈনিক প্রথম আলো (০২/০৮/২০১৩)

আরো দেখান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading