বৃষ্টি আরো দু’তিন দিন

মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। ফলে সাগরে লঘুচাপ তৈরি হচ্ছে। এর প্রভাবে
সারাদেশে চলমান বৃষ্টি আরো দু’তিন দিন টানা চলতে পারে বলে পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া অফিস। এসময়ে সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।Rain
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে আবহাওয়াবিদ রাশেদুজ্জামান জানান, শনিবার বেলা ১২টা পর্যন্ত সর্বশেষ রেকর্ড অনুযায়ী টেকনাফে সবচেয়ে বেশি ১০২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া কুতুবদিয়ায় ৬৮ মিলিমিটার, কক্সবাজারে ৭১ মিলিমিটার, ফরিদপুরে ৮৯ মিলিমিটার, বরিশালে ৫৫ মিলিমিটার, ঢাকায় ৩৬ মিলিমিটার, খেপুপাড়ায় ৩৪ মিলিমিটার, হাতিয়ায় ২৬ মিলিমিটার ও রংপুরে ১১ মিলিমিটার।
এছাড়া আগামী দুই থেকে তিনদিন এই অবস্থা থাকতে পারে। ধীরে ধীরে অবস্থার উন্নতি হবে বলেও জানান তিনি।

সূত্রঃ দৈনিক নয়া দিগন্ত (২৯/০৬/২০১৩)

আরো দেখান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading