সিকৃবি ভেটেরিনারি অনুষদের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের মাঝে কিট বক্স বিতরণ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের লেভেল ৪ সেমিস্টার ১ এর ছাত্র-ছাত্রীদের কিট বক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষদ ভবনের চতুর্থ তলার সার্জারি বিভাগের গ্যালারীতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শহীদুল্লাহ তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. আবুবকর সিদ্দিক, মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের চেয়ারম্যান ডাঃ কাওসার হোসেন।sylhet

অনুষ্ঠানে বক্তারা কিট বক্সের প্রয়োজনীয়তা এবং এর ব্যবহার সম্পর্কে ছাত্রছাত্রীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। পরে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের ভেটেরিনারি পেশায় সিকৃবি’র ভেট ছাত্রছাত্রীদের যথেষ্ঠ চাহিদা এবং শুনাম রয়েছে, এই কিট বক্স তাদের কর্মদক্ষতাকে আরো শানিত করবে বলে আমি আশাবাদী”।

উল্লেখ্য, প্রতিবছর সিকৃবি’র ভেটেরিনারি অনুষদের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের মাঝে বিনামুল্যে কিট বক্স বিতরণ করা হয়, যাতে রোগনির্ণয় এবং শল্যচিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়।

এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক

আরো দেখান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading